কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ এ ১০:০৮ AM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রূপকল্প, অভিলক্ষ্য, কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী

কন্টেন্ট: পাতা

১.১ রূপকল্প (Vision):

২০৩০ সালের মধ্যে এশিয়ার সেরা ১০টি এয়ারলাইন্সের একটি হিসেবে বিশ্বমান অর্জন।

১.২ অভিলক্ষ্য (Mission):

দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন; আন্তর্জাতিক মানের সেবাসমুহ তৈরি ও প্রদান, উড়োজাহাজ সংখ্যা বৃদ্ধি ও
নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আনুষঙ্গিকসেবা বৃদ্ধির মাধ্যমে লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করা।

১.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) :

.৩.১ দপ্তর/সংস্থার কৌশলগত উদ্দেশ্যসমূহ

১. অভ্যন্তরীণ কার্যসম্পাদন প্রক্রিয়াসমূহের কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধি ।

২. ব্যবসা সম্প্রসারণ ও মুনাফা সর্বোচ্চকরণ।

৩. সেবার মান উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি।

৪. মানব সম্পদ উন্নয়ন।


.৩.২ সুশাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র

১. সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ।

১.৪ কার্যাবলী (Functions) :

১. অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে নিরাপদ, দক্ষ, পর্যাপ্ত, সাশ্রয়ী এবং সমন্বিত আকাশ পরিবহন সেবা প্রদান।

২. ক্রয় ও লীজ গ্রহণের মাধ্যমে উড়োজাহাজ সংগ্রহ,ব্যবহার ও উড়োজাহাজ এবং অন্যান্য যানবাহনের মেরামত,
ওভারহোল, রিকন্ডিশন এবং সংযোজন ।

৩. উড়োজাহাজ ইঞ্জিন, avionics, যোগাযোগ সরঞ্জাম ও যানবাহনের যন্ত্রাংশ এবং অন্যান্য যন্ত্রপাতি সংযোজন, উৎপাদন,
পুনঃব্যবহারযোগ্য করা, পরীক্ষা-নিরীক্ষা করা এবং মেরামত ।

৪. যে কোন এয়ারলাইন্সকে অথবা আকাশপথে পরিবহন সংস্থাকে গ্রাউন্ডসাপোর্ট সেবা প্রদান।

৫. খাদ্য সরবরাহকারী হিসাবে এয়ারলাইন্স ও অন্যান্য প্রতিষ্ঠানকে খাদ্য সরবরাহ।

৬. বাণিজ্যিক উদ্দেশ্যে পোল্ট্রি ও অন্যান্য খামার পরিচালনা ।

৭. আকাশ পরিবহনে আনুষঙ্গিকসেবা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যথোপুযুক্ত প্রশিক্ষণ প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরী ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন